চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-র পর্যটন এলাকা পারকি সমুদ্র সৈকত-এ অবস্থিত দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশ-এর উদ্যোগে পারকি বীচ এলাকার ওই দুটি হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজনদের হাতেনাতে আটক করা হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটন এলাকার সুনাম রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

