চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে।
- Advertisement -
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম শাকপুরা গোলক মুন্সীর হাট এলাকায় মো. আকতারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে সেমিপাকা দোকানটির ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

