মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি—প্রতিমা ভাঙচুর, এলাকায় ক্ষোভ

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদেশ্বরী ও শিব মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমায় থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে। পরে প্রতিমা ভাঙচুর চালায় তারা। এ সময় মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে দেওয়া হয়।

একই রাতে পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালানো হয়। সেখানে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ভেতরের ধর্মীয় ছবিগুলো ছিঁড়ে পাশের বিলে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে এসে ঘটনাটি দেখতে পান এবং বিষয়টি স্থানীয়দের জানান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও