বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মুরগি খেতে এসে নিজেই ফাঁদে মেছো বাঘ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক বাড়ির মুরগির ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ। রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যার পর হঠাৎ করে মুরগির ঘরে প্রাণীটি ঢুকে পড়ে। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা সেটিকে আটকে রেখে রশি দিয়ে বেঁধে রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করবেন।

স্থানীয়দের মধ্যে বিরল এই প্রাণীটিকে ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রশাসন সবাইকে নিরাপদ দূরত্বে থাকার এবং প্রাণীটির কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও