মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত বহু

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম পটিয়ার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বদিউল আলম।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও