শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিনায় আজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন বিশ্বের লাখো হাজি।

- Advertisement -

১০ জিলহজ বুধবার ফজরের নামাজের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন।

হজের নিয়ম অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত হাজিরা মিনায় অবস্থান করে তিনটি জামারাতে—ছোট, মাঝারি ও বড় শয়তানকে পর্যায়ক্রমে পাথর নিক্ষেপ করবেন।

এ সময় হাজিরারা মুজদালিফা থেকে সংগ্রহ করা ছোট পাথর ব্যবহার করছেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এটি হজরত ইব্রাহিম (আ.)-এর শয়তানকে প্রত্যাখ্যান করার ঘটনার প্রতীকী অনুসরণ।

এর আগে মঙ্গলবার আরাফাতের ময়দানে ১৬ লাখের বেশি হাজি সমবেত হন। সেখানে তারা হজের খুতবা শোনেন, নামাজ আদায় করেন এবং ইবাদত-বন্দেগিতে সময় কাটান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি এবার হজ পালনে অংশ নিয়েছেন।

এদিকে সৌদি আরবে তীব্র গরমে হজযাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি পানি পান, ছাতা ব্যবহার এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও