মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত, চমেকে প্রেরণ

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, আহত নারী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেন বেঙ্গুরা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ এক নারী ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই নারী আহত হন। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল।

এ ঘটনায় আহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও