বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ অচল ফেসবুক, বিপাকে কোটি ব্যবহারকারী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

- Advertisement -

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। এছাড়া অ্যাপ ও ওয়েবসাইট ধীরগতিতে লোড হওয়া, নিউজফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে কাজ না করার সমস্যাও দেখা দিয়েছে।

অনলাইন সেবা পর্যবেক্ষণকারী বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকের বিভ্রাট সংক্রান্ত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, সমস্যাটি নির্দিষ্ট কোনো অঞ্চল নয়, বরং বৈশ্বিক পর্যায়েই প্রভাব ফেলেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার পক্ষ থেকে বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে প্রযুক্তিগত ত্রুটি, সার্ভার সমস্যা নাকি অন্য কোনো কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাময়িক এ বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করে সমস্যার কথা জানিয়েছেন।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও