শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে রূপকথার মতো যাত্রা করা নরওয়ের স্বপ্ন থামিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের জোড়া গোলে কোয়ার্টার-ফাইনালে ২-১ ব্যবধানে জয় পেয়েছে থমাস টুখেলের শিষ্যরা।

- Advertisement -

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকালে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের ৩৫তম মিনিটে মার্টিন ওদেগার্ডের পাস থেকে দারুণ এক শটে নরওয়েকে এগিয়ে দেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে ডি-বক্সে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে সমতা ফেরান জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। নরওয়ের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়, আবার ক্রিস্তোফার আজেয়ারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোলরক্ষক আরিয়ান হশল নিলাদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করা বেলিংহ্যাম এবারের বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ছয়ে নিয়েছেন।

ম্যাচের শেষদিকে নরওয়ে সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালালেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে চমক জাগানো নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার-ফাইনালেই।

অন্যদিকে, ১৯৬৬ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। এর আগে ১৯৯০ ও ২০১৮ সালেও শেষ চারে খেলেছিল ইংলিশরা।

সর্বশেষ

এই বিভাগের আরও