সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্ঘটনায় ঝরল প্রাণ, সীতাকুণ্ডে নিহত এয়াছিন

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এয়াছিন হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই এয়াছিনের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও