শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গার্ড অব অনারে বঙ্গভবনে স্বাগত জানানো হবে মির্জা ফখরুলকে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সফরকে কেন্দ্র করে শনিবার জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও