চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইউনিট-২ শাখা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের উদ্যোগে মাসিক ফাতেহা শরিফ, খতমে তাওয়াল্লাদে গাউসিয়া শরিফ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আলোচনা সভা, কমিটি নবায়ন ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাদ এশা পশ্চিম গোমদণ্ডীর বিলহাজির বাড়িতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলমের বাসভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে চন্দ্র মাসিক ফাতেহা শরিফ ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক মো. সাকিব। নাত পরিবেশন করেন সদস্য সালেহ আহমদ। কালাম পরিবেশন করেন মো. সেলিম। শাজারা শরিফ পরিবেশন করেন ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. আব্বাস।
এ সময় আলোচনা ও মাহফিল পরিচালনা করেন মো. সেলিম উদ্দিন আল কাদেরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ‘গ’ জোন সমন্বয়কারী মো. আরফিন রিয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।
পরে ছেমা মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিতদের মধ্যে তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকল সম্পাদক ও সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

