সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়া মডেল হাই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় লোকমান হাকিম মানিককে অভিনন্দন

নিউজ ডেস্ক

সাতকানিয়া মডেল হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিক্ষাবিদ লোকমান হাকিম মানিক। তাঁর এই দায়িত্ব লাভে সাতকানিয়া মডেল হাই স্কুলের ১৯৯০ ব্যাচের বন্ধুরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

- Advertisement -

সাতকানিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উন্নয়ন, শিক্ষার প্রসার ও মানোন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন লোকমান হাকিম মানিক। তাঁর শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড, দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষার প্রতি আন্তরিকতা ব্যাপকভাবে প্রশংসিত।

১৯৯০ ব্যাচের বন্ধুরা এক শুভেচ্ছাবার্তায় বলেন, তাঁর মেধা, অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বে সাতকানিয়া মডেল হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে নতুন মাত্রা যুক্ত হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

শুভেচ্ছাবার্তায় তাঁরা আরও বলেন, ‘তাঁর এই দায়িত্ব যেন সফলতা ও সম্মানে পূর্ণ হয়, এই কামনা করি মহান আল্লাহর দরবারে। অভিনন্দন প্রিয় বন্ধু লোকমান হাকিম মানিক। তোমার সাফল্যে আমরা গর্বিত।’

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও