বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বহদ্দারহাটে ফুটপাত থেকে উচ্ছেদ ২০০-র বেশি দোকান

স্টাফ রিপোর্টার

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে বসানো দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চসিকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। উচ্ছেদের ফলে এলাকার ফুটপাত দখলমুক্ত হয়।

চসিক জানায়, জনস্বার্থে নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও