বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিও রয়েছেন।

- Advertisement -

বুধবার (১১ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মঈন উদ্দিনের (৪৩) বাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

অন্য দুজন হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মারুফ ইসলাম (২০) এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. এয়াকুব (৪১)।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও