মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) মিরসরাই থানা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহির উদ্দিন (৪৮), মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, সোমবার পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও