চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) মইজ্জারটেকসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে মহানগরী আইনে এবং দুজনকে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারার গহিরা এলাকার মো. আরিফুল ইসলাম (২৪), কর্ণফুলীর জুলধা সনাতন পাড়া এলাকার নির্মল দাশ (৫২) এবং চরলক্ষ্যা এলাকার মো. ফরহাদ হোসেন ওরফে আরাফাত।
পুলিশ জানায়, কর্ণফুলী থানার এএসআই মো. মিজানুর রহমান মইজ্জারটেক এলাকা থেকে আরিফুল ইসলামকে আটক করেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে।
অন্যদিকে, এসআই আশিক হায়দার বাকী ও এএসআই মো. মহিউদ্দিনের অভিযানে জিআর-২৮৭/২৬ মামলার আসামি নির্মল দাশ এবং জিআর-৫০৬/২১ মামলার আসামি ফরহাদ হোসেন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

