শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু রায়পুরায়

নিজস্ব  প্রতিবেদক *

- Advertisement -

নরসিংদী রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও