মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের নগদ টাকা ও শিক্ষাউপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) শুধু জনসচেতনতামূলক কাজ করে না,সাধ্যমতো সাহার্য-সহযোগিতা নিয়ে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কল্যাণেও এ সংগঠন বিভিন্নভাবে অবদান রেখে আসছে। সমাজকল্যাণের অংশ হিসেবে  শনিবার (৫ অক্টোবর ) সকাল ১১টায় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নের ৩০টি বন্যার্ত অসহায় পরিরবারকে আর্থিক সহায়তা (পরিবারপিছু তিনহাজার টাকা) প্রদান ও মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়য়ের অস্বচ্ছল ও মেধাবী ২০জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।

মহানগর কে. জি. স্কুল মিলনায়তনে সংগঠনের আজীবন সদস্য, শিক্ষানুরাগী ও চিকিৎসাসেবক মানিকলাল দাশগুপ্তের সভাপতিত্বে  ও  সীতাকুণ্ড জনকণ্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এস জেএফ এর প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, অর্থ-সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ জুয়েল,দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ- প্রচার সম্পাদক আবু নাসের রিপন ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন দাশ।

উল্লেখ্য ,সীতাকুণ্ড জনকল্যাল ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকে ( ১ মে, ২০২৩) সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯দফাভিত্তিক পোস্টার-লিফলেট ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে এলাকার বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।  শিক্ষাক্ষেত্রে অচিরেই দৃষ্টান্তমূলক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সংগঠনটি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও