চকরিয়ায় সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান ৯০ অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার (গরুবাজার) ও পেকুয়া নতুন রাস্তার মাথা এলাকায় সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সড়ক বিভাগ।
অভিযানের সময় কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম, সড়ক বিভাগের চকরিয়া উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো: কুতুব উদ্দীন তালুকদার, জেলা পুলিশ লাইনের রির্জাভ পুলিশ, চকরিয়া থানা পুলিশের একটি টিম, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, সড়ক ও জনপদ বিভাগের যেসব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছে সেসব জায়গা দ্রুত সময়ে উদ্ধার করা হবে।
এছাড়া এসব জায়গা উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

