চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২জন আহত হয়েছেন।
- Advertisement -
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৯টার দিকে কানুনগোপাড়া সড়কের গোমদণ্ডী খায়ের মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
এতে মোটরসাইকেল চালক মো. তৌহিদুল ইসলাম (৩২) ও অটোরিকশা যাত্রী মো. সোহেল (৩০) আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা.তোফায়েল আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির বাইকটির সাথে সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাইক চালক ও এক অটোরিকশা যাত্রী আহত হন। অটোরিকশায় বসা চালকসহ ৫ যাত্রী সুস্থ আছেন।

