সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ

ক্রীড়া প্রতিবেদক:

অবশেষে ওয়ানডে দলের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসকে ছাড়িয়ে এবার এই দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

- Advertisement -

বিশ্বকাপের পর তামিম ইকবাল, সাকিব আল হাসানদের অনিয়মিত উপস্থিতি ও লিটনের অধীনে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে পরিবর্তন আনে বোর্ড। মিরাজ এর আগেও সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবার তাকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন। এর আগে শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন।

আগামী মাসে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মিরাজের। ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন অধ্যায়ের সূচনার জন্য।

উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার (১২জুন) প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। আর এদিনই তাকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। মিরাজকে অধিনায়ক করার মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল টাইগাররা।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

এই বিভাগের আরও