রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

সাফায়েত মেহেদি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বিএসআরএম নুরানি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, আনিছ (২২), আরাফাত (১৮) রিয়াজ (১৯)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে।

- Advertisement -

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ জানান, স্থানীয় লোকজন তিন জনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত ঘোষনা করেছি।

তিনি আরো বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই রেলের আঘাতে মৃত্যু হয়েছে কিনা। কিভাবে নিহত হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হযেছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলো। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরবর্তীতে হাসপাতালে পুলিশ এসেছিলো।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের পাওয়া যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও