রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পটিয়ায় বাস-কার মুখোমুখি সংঘর্ষ: আহত ১২

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন জানান, সাতকানিয়াগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও