চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি’র সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন এর উদ্যোগে দোয়া মাহফিল মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) আবদুল আলী জামে মসজিদ ও সৈয়দা হাজেরা বেগম এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মাহফিল ও মোনাজাত করেন মৌলানা হাফেজ নুরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা মহসীন খান তরুণ, উপজেলা বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, হারুনুর রশীদ সুজন, গোলাম হোসেন নান্নু, ইকবাল হোসেন, দিদারুল আলম রিটন মেম্বার, মোহাম্মদ বেলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

