চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় হাঁছি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
- Advertisement -
বুধবার (২৭ আগস্ট) সকালে ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকার একটি বাড়ির সামনে রাস্তা থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ভুজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় এক বাড়িতে দাওয়াতে গিয়ে রাতযাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে বের হলে পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

