চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
- Advertisement -
বুধবার (২৭ আগস্ট) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুঁনি বটতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও (ঢাকা মেট্রো-ট ১১-৪১০৯) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুরের টঙ্গীর মো. হাসান (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জের আব্দুল কুদ্দুস ফাহাদ (২৭)।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, অস্থায়ী চেকপোস্টে ভ্যানটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক-হেলপার ইয়াবার কথা স্বীকার করেন। পরে ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

