শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ার থেকে বিয়ে—অভিনয়ের বাইরেও জীবনের গল্প কোয়েলের

বিনোদন ডেস্ক:

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ার শুরুর পর থেকেই তিনি অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। বাবার পরিচয়ে নয়, বরং অভিনয় গুণেই তিনি চেয়েছিলেন নিজেকে প্রতিষ্ঠিত করতে।

- Advertisement -

ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন হঠাৎ একদিন জীবনের বড় সিদ্ধান্ত নেন কোয়েল মল্লিক। রাতারাতি স্থির করেন—তিনি বিয়ে করবেন। যদিও পরিবার থেকে একসময় বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল, কোয়েল সে বিষয়ে কোনো গুরুত্ব দেননি। কারণ তিনি সবসময় নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন।

হঠাৎ সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে

এক সাক্ষাৎকারে কোয়েল জানান, একদিন সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ মাকে বলেন, তিনি বিয়ে করতে চান। খবর শুনে পরিবারও অবাক হয়ে যায়। এরপর দ্রুতই ফোন যায় নিসপাল রানের কাছে। তখনও ঘুম থেকে ওঠেননি রান। ফোন ধরেই শুনতে পান—কোয়েল বিয়ে করতে চান। প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেন তিনি। সেদিন থেকেই শুরু হয় তাদের নতুন জীবনের অধ্যায়।

সম্পর্ক থেকে দাম্পত্য

প্রায় সাত বছরের প্রেমের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রানে। বিয়ের সাত বছর পর, ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয় তাদের প্রথম সন্তান কবীর। এরপর গেল বছরের ডিসেম্বর মাসে কন্যা সন্তানের জন্মে তাদের সংসার পূর্ণতা পায়।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসী উদাহরণ রেখেছেন কোয়েল মল্লিক।

সর্বশেষ

এই বিভাগের আরও