ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও বৈশ্বিক ক্রিকেট আসরে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে কখনো শঙ্কা তৈরি হয়নি। তবে এবারের এশিয়া কাপের আগে শঙ্কা দেখা দিয়েছিল, বিশেষ করে ভারতের পেহেলগাম অংশে পাকিস্তান থেকে হওয়া হামলার পর।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে ভারতের এবং পাকিস্তানের মুখোমুখি লড়াই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
ভারতের একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পাকিস্তানের একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ লড়াই ক্রিকেট প্রেমীদের জন্য নতুন রোমাঞ্চ উপহার দিতে যাচ্ছে।

