দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়ানোর এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের ভরি: বেড়েছে ১,৮৮৯ টাকা → নতুন দাম ১,৯১,১৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি: বেড়েছে ১,৭৯৬ টাকা → নতুন দাম ১,৮২,৪৯৫ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: বেড়েছে ১,৫৪০ টাকা → নতুন দাম ১,৫৬,৪২৬ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: বেড়েছে ১,৩১৮ টাকা → নতুন দাম ১,২৯,৭৯৭ টাকা।
তবে স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়নি রুপার দাম। উল্লেখ্য, সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর রুপার দাম বাড়ানো হয়েছিল।

