রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত তানিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অভিদাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের পর গুরুতর আহত আরেক ছাত্রদল কর্মী তানিম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

- Advertisement -

নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অভিদাসের উপর নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র অভি দাস ও তানিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অভি দাসকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে নেয়া হয়।

এদিকে, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে ১ ঘন্টার মধ্যে গতকাল রাত সাড়ে নয়টার দিকে হত্যার ঘটনায় জড়িত মো. আফসার উদ্দিন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও