বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মীরসরাইয়ে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে ২৯ বছর বয়সী রীনা আক্তার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া মিয়াপাড়া গ্রামের হুমাযুনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতের স্বামী আলমগীর হোসেন (৩০)কে পুলিশ আটক করেছে। রীনা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভেড়াখোলা গ্রামের আবু তাহেরের কন্যা।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রসঙ্গত, পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধ দায়িত্ব নির্ধারণের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও