রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

লিভারপুলের দুর্গ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক:

হাইভোল্টেজ ইংলিশ প্রিমিয়ার লিগের এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আনফিল্ডে স্বাগতিক লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে নয় বছর পর লিভারপুলের ঘরের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল রেড ডেভিলসরা।

- Advertisement -

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ইউনাইটেড। মাত্র ৬৩ সেকেন্ডেই গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান এমবুয়েমো। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে গোল শোধে মরিয়া লিভারপুল একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে লিভারপুল। ৭৮ মিনিটে কিয়েসারের পাস থেকে কোডি গাকপো সমতা ফেরান। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৮৪ মিনিটে কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের দুর্দান্ত হেডে আবারও লিড নেয় ইউনাইটেড, যা তারা শেষ পর্যন্ত ধরে রাখে।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে উঠেছে। অপরদিকে, টানা তিন ম্যাচে হারের মুখ দেখা লিভারপুল ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

সর্বশেষ

এই বিভাগের আরও