সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর, কমলো দাম!

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দরে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮ হাজার ৩৮২ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ৮ হাজার ২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৮৫৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮০৫ টাকা কমে হয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

এর আগে ২০ অক্টোবর দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেট রুপা কমেছে ৭০০ টাকা, নতুন দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট রুপা কমেছে ৬০৭ টাকা, নতুন দাম ৪ হাজার ৪৬৭ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা কমেছে ৪৪৩ টাকা, নতুন দাম ৩ হাজার ৩৫৯ টাকা।

এর আগে ২০ অক্টোবর ২২ ক্যারেট রুপার ভরির দাম ছিল ৬ হাজার ২০৫ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য নিম্নমুখী এবং স্থানীয় বাজারে চাহিদা কিছুটা কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে পুনরায় দাম সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও