মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নিখোঁজের পর ধানক্ষেতে লাশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলেছে মরদেহ

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় মুহাম্মদ আব্দুল মালেকের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের ছেলে।

নিহতের ছেলে আরিফ জানান, গতকাল দুপুর হতে তার পিতাকে পাওয়া যাচ্ছিল না। তিনি শরীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। বাড়ির পাশে ধানক্ষেতে জমে থাকা পানিতে পাড়াপড়শিরা মরদেহটি ভাসতে দেখে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পুকুর হতে মরদেহ উদ্ধার করেছে। থানায় কোন অভিযোগ হয়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও