শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আশাবাদী উপদেষ্টা ফরিদা আখতার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তা অনুযায়ীই নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, “বর্তমান সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তার নির্ধারিত কাজগুলো সম্পন্ন করবে। ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তগুলোই কার্যকর হবে। ক্যাবিনেট মিটিং কখন শেষ হবে, তা মিটিংয়েই নির্ধারিত হবে।”

তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা সময় নির্ধারণ করে দিই না। তারা তাদের সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়।”

মৎস্য সম্পদ রক্ষায় কঠোর হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “১৯৫০ সালের মৎস্য আইন সংশোধনের পরও দেশে সর্বত্র ‘মেইট সাইজ’ জাল ব্যবহার বন্ধ হয়নি। নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে এসব নিষিদ্ধ জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে।”

সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও