শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদার মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সাফায়াত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে দিদারুল আলম মিয়াজীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে দিদারুল আলম মিয়াজী কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা প্রকাশ করছে।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা মনে করছেন, দলের এই সিদ্ধান্ত মিরসরাইয়ে বিএনপিকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে দিদারুল আলম মিয়াজী বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বশেষ

এই বিভাগের আরও