রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ধানের শীষেই জনগণের আস্থা, ব্যক্তি নয় — এস এম মামুন মিয়া

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম মামুন মিয়া বলেছেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মা-বোনদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। কারণ তারা জানে, নারীরা যদি ভোট দিতে পারে, তাহলে ধানের শীষেই ভোট দেবে। সেই ভয়েই এই অবৈধ নিশিরাতের সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে।”

- Advertisement -

তিনি আরও বলেন, “দেশের জনগণ আজও অধীর আগ্রহে ধানের শীষে ভোট দিতে অপেক্ষা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে আমাকে মনোনয়ন দিতে হবে—এমন কোনো বিষয় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন, তাকেই আমরা সমর্থন করব। আমরা ব্যক্তি নয়, দলের মার্কা—ধানের শীষ দেখে ভোট দেব।”

২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মেম্বার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম।

বিশেষ অতিথি ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজি মো. ওসমান, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাক্টর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দিন টিপু, শেখ আহমদ মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের।

এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মো. সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন, যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল, মো. ইয়াছিন, মির্জা নাছির, শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ, তসলিম, জাহিদুর রহমান লিটন, শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মজিদ, দেলোয়ার, মো. সুমন, মামুনুর রশীদ মাহির, ইমতিয়াজ জাবেদ প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও