বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,২১৫ টাকা

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

- Advertisement -

রোববার (২ নভেম্বর) বিকেলে বিইআরসি ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা, তা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা।

এর আগে গত ৭ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছে এবং সাত দফা বেড়েছে। এ ছাড়া একটি মাসে দাম অপরিবর্তিত ছিল। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বেড়েছিল। আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছিল এবং ডিসেম্বরে ছিল অপরিবর্তিত।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভোক্তা পর্যায়ে এই সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও