চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
- Advertisement -
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় মীরসরাই থানাধীন বামনসুন্দর দারগারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তর অপূর্ব দাস (১৯) নগরীর পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান আসামি অপূর্ব দাসকে মীরসরাই থেকে গ্রেফতার করা হয়েছে। পরর্বতী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

