সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসায় জটিলতা, রাজনৈতিক মহলে দুশ্চিন্তা—সিসিইউতে খালেদা জিয়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বেগম জিয়া মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

এর আগে মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে ইনফেকশনসহ হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) রাতে তিনি তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও