বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাটহাজারী উপজেলা কৃষক দলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল শেষে বক্তারা আশা প্রকাশ করেন—বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্রকামী জনগণের নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শেখ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মো. আইয়ুব খাঁন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সার্জেন্ট এরশাদুল রহমান মুরাদ, শিক্ষাবিদ অধ্যাপক শেখ আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মোমিন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ফোরকান চৌধুরীসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

