রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-৫ সংসদীয় আসন—মনোনয়ন ফরম নিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ডাকসু ভিপি ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

- Advertisement -

রোববার (২১ ডিসেম্বর) তার পক্ষে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী।

এ সময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এস এম ফজলুল হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাবেক ডাকসু ভিপি ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অঞ্চলে তার সুপরিচিত রাজনৈতিক পরিচিতি রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও