বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে জরিমানা

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে আবদুল হামিদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

সোমবার ( ২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহেদ আরমান বলেন, চারিয়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আবদুল হামিদ নামে এক ব্যক্তিকে টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করার সময় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও