মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নৌভ্রমণ ও পাহাড়ি দর্শনে স্মরণীয় দুই দিন—বন্ধুদের মিলনমেলা

নিউজ ডেস্ক

“প্রকৃতির কোলে, বন্ধুদের মিলনমেলা” স্লোগানকে সামনে রেখে এসএসসি ১৯৯০ ব্যাচ, সাতকানিয়া মডেল হাই স্কুলের দুই দিনব্যাপী কাপ্তাই-রাঙ্গামাটি ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

- Advertisement -

ভ্রমণের প্রথম দিনে সকাল ১০টায় চট্টগ্রামস্থ জিইসি সানমার ওশান সিটির সামনে থেকে যাত্রা শুরু হয়। পথিমধ্যে নিসর্গ রেস্টুরেন্টে হাসের মাংস, চামিলা ফ্রাই ও বিভিন্ন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। বিকাল ৩টায় দলটি টং ইকো রিসোর্টে পৌঁছে। আছরের নামাজের পর প্রয়াত বন্ধু নসরুল কবির নচু’র স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাগরিবের নামাজের পর রাঙ্গামাটির খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সফট টাচ ব্যান্ডের শিল্পী টিসা, নাজিম ও সৌরভ দেওয়ানসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় উপস্থিত বন্ধুরা মুগ্ধ হন।

দ্বিতীয় দিনে সকাল ৮টায় নাস্তা শেষে নৌভ্রমণ শুরু হয়। কাপ্তাই লেকের বোট জার্নি, পাথরটিলা টিং ও শুভলং ঝর্ণা দর্শনের মাধ্যমে ভ্রমণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাহাড়ি দেশি মুরগি ও লেকের মাছ দিয়ে মধ্যাহ্নভোজ শেষে পুনরায় নৌভ্রমণ করে দলটি রাঙ্গামাটির তবলছড়ি ঘাটে পৌঁছে। লেক ভ্রমণ শেষে সবাই সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

ভ্রমণের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন লোকমান হাকিম মানিক, মো. হোসাইন ও মো. হেলাল। ভ্রমণে অংশগ্রহণ করেন শহিদুল ইসলাম, আবু সেলিম, মো. হোসাইন, রাশেদ ইকবাল, সোহেল, সাইফু, হারুন অর রশিদ, সন্তোষ, খোকন, শাহাদাৎ, সৈয়দ নিজাম উদ্দিন, পিকু মহির উদ্দিন, সঞ্জয় মল্লিক, তওহিদুল ইসলাম, ওমর ফারুক, করিমসহ আরও অনেক বন্ধু।

এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও