বিয়ের মাত্র ছয় মাসের মাথায় চট্টগ্রামের চন্দনাইশে তাসমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাগাচর চৌধুরী পাড়া এলাকায় তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাসমিন আক্তার দোহাজারী এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দুপুর ১২টার দিকে দোহাজারী হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

