চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ফ্লোর ম্যাট (কার্পেট) উপহার দিয়েছে এসএসসি’৯৭ মিরসরাই উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তসলিমা আক্তারের কাছে এসব ফ্লোর ম্যাট হস্তান্তর করা হয়।
এ সময় এসএসসি’৯৭ ব্যাচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহাম্মদ দিদারুল আলম, কবির হোসেন, আবু শহিদ মাহমুদ রনি, শরফুদ্দিন, ওমর ফারুক, সাইদুল হক সুমন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট আবদুল মতিন, রেজাউল করিম পিন্টু, মাজেদুল হক মামুন, মাজহারুল ইসলাম পারভেজ, শহীদুল ইসলাম ও রেজাউল করিম খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি জিয়াউর রহমান লিটন, শিক্ষক শহীদুল ইসলাম, টিটু চন্দ্র দে প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোর ম্যাট উপহার দেওয়ায় এসএসসি’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব ম্যাট প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসে পড়াশোনার জন্য সহায়ক হবে।
উল্লেখ্য, এসএসসি’৯৭ মিরসরাই উপজেলার শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

