চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে নুর উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
- Advertisement -
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুর উদ্দিন ওই এলাকার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন এবং এ কারণে ঋণের বোঝায় জড়িয়ে পড়েছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

