রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের অগ্রযাত্রা—কেইনের জোড়া গোল

ক্রীড়া প্রতিবেদক:

ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে সহজে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার (২১ জানুয়ারি) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে ২–০ গোলের জয় পায় জার্মান জায়ান্টরা।

- Advertisement -

ম্যাচের ৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। দুই মিনিট পর আবারও আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন ইংলিশ এই স্ট্রাইকার। পরে নিজেই স্পট কিক নিয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এই ম্যাচে জোড়া গোলের সুবাদে চলতি চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে হ্যারি কেইনের গোলসংখ্যা দাঁড়াল সাতটিতে।

৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। এক জন বেশি নিয়ে খেলার সুযোগ পেলেও সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয় ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ। আগের ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটি জেতা বেলজিয়ান দলটি এদিন আক্রমণে তেমন প্রভাব ফেলতে পারেনি।

এই জয়ে সাত ম্যাচে ছয়টি জয় নিয়ে ১৮ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। তাদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে সাত ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ৩১তম স্থানে অবস্থান করছে ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ।

সর্বশেষ

এই বিভাগের আরও