মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।

- Advertisement -

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অসাবধানতাবশত খোলা অবস্থায় থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশের একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল দুই বছরের শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও